আন্তর্জাতিক

করোনায় মৃত্যু তিন হাজার ছাড়ালো

করোনায় মৃত্যু তিন হাজার ছাড়ালো
করোনায় মৃত্যু তিন হাজার ছাড়ালো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যার তিন হাজার ছাড়িয়েছে। রোববার এ ভাইরাসের কারণে চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমাবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৯০ শতাংশ মানুষ চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। খবর বিবিসির

চীন ছাড়া আরও ১০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৭টি দেশের মানুষ।

চীনের বাইরে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে ৫০ জন। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় ২০ জন, জাপানে ১২ জন এবং হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্র ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন করে করোনায় মারা গেছেন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা কমলেও চীনের বাইরে বাড়ছে করোনা রোগী।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ