আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২২, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২২, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২২, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জন নিহত ও বহু আহত হয়েছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়েছে ভিডিওতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন। মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এরপর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়।

ঘূর্ণিঝড়টি টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম। সূত্র/পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ