আন্তর্জাতিক

পাকিস্তানে ৫তলা ভবন ধসে নিহত ১৪

পাকিস্তানে ৫তলা ভবন ধসে নিহত ১৪
পাকিস্তানে ৫তলা ভবন ধসে নিহত ১৪

পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ সার্জন ক্বারার আব্বাসী জানান, করাচির আব্বাসী শহীদ হাসপাতালে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ সংরক্ষিত আছে।

করাচির স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩০ জনকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও জরুরি সেবাদানকারী সংস্থার লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ