আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমানদের একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তবে এই হামলায় তার কোন ক্ষতি হয়নি। এদিকে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। গত বছরেও একই অনুষ্ঠানে হামলা চালিয়েছিল আইএস।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুই হামলাকারী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ।

গত শনিবার তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর এটি আফগানিস্তানে বড় হামলার ঘটনা। যদিও ওই শান্তি চুক্তিতে ইসলামিক স্টেটের কোন সম্পৃক্ততা ছিল না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ