আন্তর্জাতিক

করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস

করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস
করোনায় ১০ কোটি আক্রান্ত ও পাঁচ লাখ মৃত্যুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তথ্য ফাঁস

করোনাভাইরাসে নয় কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, ৪৮ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং অন্তত চার লাখ ৮০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যে পরিসংখ্যান দিচ্ছেন, তার তুলনায় অনেক ভয়াবহ হতে পারে করোনাভাইরাসের ফল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন (এএইচএ) এ করোনাভাইরাস নিয়ে এক সেমিনারে করোনা সংক্রান্ত আলোচনায় সে তথ্য উল্লেখ করেন বিশেষজ্ঞরা।

এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে একেবারেই উড়িয়ে দিয়েছে। কারণ, ট্রাম্প বরাবরই বলে আসছেন, করোনাভাইরাসের দাপট ততটা মারাত্মক হবে না। অন্যান্য ফ্লু'র মতোই এটি বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু চিকিৎসকদের এই করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

যাদের হার্টের সামান্য সমস্যা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ১০ গুণ বেশি। এরই মধ্যে অবশ্য করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসাসেবায় খরচের জন্য আট দশমিক তিন বিলিয়ন ডলারের তহবিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দু'শ ৭৮ জন আক্রান্ত হিসেবে শনাক্তের খবর পাওয়া গেছে এবং ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র/কাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ