আন্তর্জাতিক

মার্কিন প্রধান কর্মকর্তাকে সরিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রধান কর্মকর্তাকে সরিয়ে দিলেন ট্রাম্প
মার্কিন প্রধান কর্মকর্তাকে সরিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ( প্রধান কর্মকর্তা) মিক মুলভেনিকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় এমনটি জানান।

মিক মুলভেনির পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নর্থ ক্যারোলিনা রাজ্যের আইন প্রণেতা মার্ক মিডৌস। আর মিক মুলভেনি নর্দার্ন আয়ারল্যান্ডের মার্কিন বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্রাম্পের অভিশংসনের বিচার চলার সময় বিতর্কিত ছিলেন মার্কিন ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মুলভেনি । অভিযোগ ছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

গত বছরের অক্টোবরে হোয়াই হাউজে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুলভেনি বলেন, আমরা সবসময় এগুলো করি। পরে অবশ্য মুলভেনি একটি লিখিত বক্তব্যে তার কথার আলাদা ব্যখ্যা দেন। তবে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জানিয়েছেন, মিক মুলভেনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ