আন্তর্জাতিক

চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস, বহু হতাহতের শংকা

চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস, বহু হতাহতের শংকা
চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস, বহু হতাহতের শংকা

চীনে করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত একটি পাঁচতলা হোটেল ধসে পড়েছে। ধসের সময় সেটির ভেতর কমপক্ষে ৭০ জন মানুষ ছিলেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে উদ্ধার করা হয়ে গেছে। বাকিদের উদ্ধার তৎপরতা চলছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, শিনজিয়া এক্সপ্রেস হোটেলটি চালু হয় ২০১৮ সালের জুনে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পর এটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন। সেখানে আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হতো।

সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলটির ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের দেড় শতাধিক কর্মী। চীনা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ