আন্তর্জাতিক

পবিত্র কাবার মাতাফ খুলে দেওয়া হলেও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা বহাল

পবিত্র কাবা শরীফ
পবিত্র কাবা শরীফ

সৌদি আরবে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ার পর পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করার পর আবারও তা খুলে দেওয়া হয়েছে।

বিশেষ অ্যান্টিভাইরাস পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।

শনিবার সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরব নিউজ জানায়, আপাতত কাবা শরিফের মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে। করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

খবরে প্রকাশ, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের ২৩ জন আরব আমিরাত হয়ে সম্প্রতি গোপনে ইরান সফর করে দেশে ফেরার পর তাদের শরীরেও করোনার অস্তিত্ব ধরা পড়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ