আন্তর্জাতিক

আফগানিস্তানে একইদিনে শপথ নিলেন দুই প্রেসিডেন্ট!

আফগানিস্তানে একইদিনে শপথ নিলেন দুই প্রেসিডেন্ট!
আফগানিস্তানে একইদিনে শপথ নিলেন দুই প্রেসিডেন্ট!

আফগানিস্তানে দুই রাজনীতিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গতকাল একই দিনে দুই জনের শপথগ্রহণে দেশটিতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়েছে। তালেবানও সরকারের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হয়েছে। খবর আল-জাজিরার

গতকাল সোমবার পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার বিরোধী নেতা তথা প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। আশরাফ ঘানিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ।

গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কারচুপির অভিযোগ নিয়ে ফল প্রকাশে বিলম্ব হয়। গত মাসে ফল প্রকাশ করা হয় এবং ঘানিকে জয়ী ঘোষণা করা হয়। তখনই আবদুল্লাহ আবদুল্লাহ জানান, তিনি আলাদা সরকার গঠন করবেন। তিনি নির্বাচনে কারচুপি হয়েছে বলে আবারও উল্লেখ করেন। গত সপ্তাহে ঘানি এবং আবদুল্লাহ আবদুল্লাহ দুজনই আলাদাভাবে দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমন্ত্রণপত্র পাঠান।

আফগানিস্তানে বিশেষ মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদকে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে তিনি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। আবদুল্লাহ আবদুল্লাহ শপথ অনুষ্ঠান স্থগিত করতে চেয়েছিলেন। তবে তিনি ঘানির অনুষ্ঠানও স্থগিত করতে বলেন। কিন্তু ঘানি অস্বীকৃতি জানান। দুই জন শপথ নেওয়ায় দেশটিতে দুজন প্রেসিডেন্ট হয়েছেন।

তবে আন্তর্জাতিক সম্প্রদায় ঘানিকেই সমর্থন করছেন বলে জানিয়েছেন কাবুলের রাজনৈতিক বিশ্লেষক ফায়েজ মোহাম্মদ জালান্দ। কারণ ঘানির শপথ অনুষ্ঠানে খলিলজাদ এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলারকে অংশ নিতে দেখা গেছে। এদিকে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীন বলেছেন, দুই রাজনীতিকের মধ্যকার এই দ্বন্দ্ব শান্তি চুক্তির জন্য ভালো নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ