আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বন্দুক হামলায় নিহত ৪৩

বুরকিনা ফাসোতে বন্দুক হামলায় নিহত ৪৩
বুরকিনা ফাসোতে বন্দুক হামলায় নিহত ৪৩

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের দুটি গ্রামে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। রবিবার পশ্চিম আফ্রিকার দেশটিতে এই ভয়াবহ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকারে করেনি।

সোমবার এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকারের পক্ষ থেকে বলা হয়, ইয়াতেঙ্গা প্রদেশের দিঙ্গুইলা এবং বার্গা গ্রামে হামলাগুলো চালানো হয়। এই ঘটনায় ৪৩ জন মারা গেছেন।তবে বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকেও এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি।

বুর্কিনা ফাসোতে আদিবাসী ফুলানি সম্প্রদায়ের পক্ষ থেকেই গ্রামগুলোতে এমন হামলা চালানো হয়। এছাড়া ২০১৫ সাল থেকে আল কায়েদা ও আইএস সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিনা ফাসো। গত জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় ৩৬ ও ৩৯ জন নিহত হয়। এই সহিংসতার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ