আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ১৩৫ দিনে প্রায় সাড়ে তিন হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।

এই বিষয়ে আফগানিস্তানের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট একটি বিবৃতিতে বলেন, শর্ত অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দিদের মুক্তি দিতে চাইছে না। তবে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা কোন বন্দিদের মুক্তি দেয়ার বিষয়ে কোন চুক্তি করেনি। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ