আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

তালেবানের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ি ১৩৫ দিনের মধ্যে মার্কিন সৈন্য সংখ্যা ১২ হাজার থেকে কমিয়ে ৮ হাজার ৬ শ‘ জন করার কথা রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দেশটি থেকে সেনা প্রত্যাহারের এ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে গত সপ্তাহে দেশটির হেলমান্ড প্রদেশে আফগান বাহিনীর উপর তালেবানদের হামলার জবাবে মার্কিন বিমান হামলার পর চুক্তির ভবিষ্যত নিয়ে শংকা দেখা দিয়েছিল। পরে সোমবার তালেবানের পক্ষ থেকে উত্তেজনা কমানোর ঘোষণা দেয়ার পরই যুক্তরাষ্ট্র প্রথম পর্বের সেনা প্রত্যাহারের খবর দেয়।

যদিও চুক্তি আলোচনায় আফগান সরকারকে অংশ নিতে দেয়নি তালেবান তবে সরকারের সাথে তালেবানের আলোচনা হওয়ার কথা ছিল চুক্তিতে। তবে তালেবানের সাথে আলোচনার শর্ত হিসেবে বন্দী মুক্তি দেয়ার দাবী মানা হবে না বলে জানায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।

কিন্তু বিবিসি‘র সূত্র অনুযায়ি এক সপ্তাহের মধ্যে দেশটির সরকার ১ হাজার তালেবান সদস্যকে মুক্তি দেয়ার ডিক্রি জারির প্রস্তুতি চলাচ্ছে। উল্লেখ্য, দেশটিতে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ