আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের

করোনা ভাইরাস: ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের
করোনা ভাইরাস: ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইউরোপের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, ইউরোপের দেশগুলো থেকে আগামী ৩০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তবে যুক্তরাজ্যের জন্য এই আদেশ কার্যকর হবে না বলেও জানান ট্রাম্প।

টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, আমাদের দেশে নতুন সংক্রমণ ঠেকাতে আমরা ইউরোপ থেকে সকল ভ্রমণ স্থগিত করছি। ইউরোপিয় ইউনিয়ন পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৫জন। এছাড়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে মারা গেছেন ৩৮ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে ভয়াবহভাবে আঘাত করেছে করোনা ভাইরাস। চীনের পর ইতালি করোনা ভাইরাসে পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ