আন্তর্জাতিক

করোনায় ভারতে প্রথম মৃত্যু, চূড়ান্ত সতর্কতা জারি

করোনায় ভারতে প্রথম মৃত্যু, চূড়ান্ত সতর্কতা জারি
করোনায় ভারতে প্রথম মৃত্যু, চূড়ান্ত সতর্কতা জারি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্নাটকের ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কথা বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু জানান, গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কর্নাটকের ওই ব্যক্তি দেশে ফেরেন। পরে হায়দরাবাদ বিমানবন্দরে তার পরীক্ষা করা হয়। তবে সে সময় কোনো লক্ষণ ছিল না তার শরীরে।

শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে গত ৫ মার্চ তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল সোমবার, তখন চিকিৎসকরা তাকে কভিড-১৯ রোগী বলে সন্দেহ করছিলেন।

তিনি যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তা পরীক্ষার পর বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

কর্নাটক সরকার জানিয়েছে, ওই বৃদ্ধের লালা পরীক্ষায় নোভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৭৩ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ