আন্তর্জাতিক

বিশ্ব শেয়ারবাজারে ভূমিধস পতন

বিশ্ব শেয়ারবাজারে ভূমিধস পতন
বিশ্ব শেয়ারবাজারে ভূমিধস পতন

করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ব শেয়ারবাজারে ধস চলছে বেশ কিছুদিন ধরেই। সেটি এখন ভূমিধসে রূপ নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে বড়ো ধস শুরু হয়। একবারে ৭ শতাংশ দর পড়ে যায়। সার্কিট ব্রেকারের ফলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারেও বড়ো পতন দেখা যায়।

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপ থেকে আগত পর্যটকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর পরেই বিশ্বের শেয়ারবাজারে বড়ো পতন শুরু হয়। শেয়ার কেনাবেচা সাময়িকভাবে প্রায় স্থগিত হয়ে যাওয়ায় তার প্রভাব পরে অন্য দেশগুলোতেও। বৃহস্পতিবার বড়ো ক্ষতির মুখ দেখল ভারতের শেয়ারবাজারও। ভারতের শেয়ারবাজারে গত দুই বছরের মধ্যে সবচেয়ে কমে গেছে নিফটি সূচক। বিশ্বের বিনিয়োগকারীরা আশঙ্কায় ভুগছেন, যার ফলে গত ১০ বছরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে কমে গেছে বলে ভারতের গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইউরোপের পর্যটকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার পর যুক্তরাজ্যের শেয়ারবাজারে বিমান সংস্থাগুলোর শেয়ার দর ২০ শতাংশ পর্যন্ত কমেগেছে। জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজার দর কমেগেছে ৯ শতাংশের বেশি। জাপানের নিক্কি ২২৫ সূচক কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ