আন্তর্জাতিক

ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ'র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা

ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ'র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা
ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ'র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ'র অস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কাতাইব হিজবুল্লাহ'র কমপক্ষে পাঁচটি অস্ত্রের ঘাটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত বুধবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় তিনজন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ'ই এমন হামলা চালিয়েছে । হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেন, আমাদের কোন জনগণের ওপর হামলা যুক্তরাষ্ট্র সহ্য করবে না। আমাদের সেনাবাহিনীকে রক্ষার জন্য আমরা যে কোন ব্যবস্থা নেবো।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। তবে ইরানের এই দাবি প্রত্যাখাত করে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ