আন্তর্জাতিক

আঙ্কটাডের প্রতিবেদন

করোনায় ক্ষতিগ্রস্ত ২০ দেশের তালিকায় বাংলাদেশ

করোনায় ক্ষতিগ্রস্ত ২০ দেশের তালিকায় বাংলাদেশ
করোনায় ক্ষতিগ্রস্ত ২০ দেশের তালিকায় বাংলাদেশ

করোনা ভাইরাসের (কভিড-১৯) কারণে চীনের অর্থনীতির প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ছে। চীনের অর্থনীতির দুর্দশার ফলে ক্ষতিগ্রস্ত শীর্ষ ২০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।

‘গ্লোবাল ট্রেড ইম্প্যাক্ট অব দ্য করোনা ভাইরাস (কোভিড-১৯) এপিডেমিক’ শিরোনামে আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে চীনের মধ্যবর্তী পণ্য রপ্তানি ২ শতাংশ কমলে যে ২০টি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ তার একটি।

বিশেষ করে সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে চীনের সাপ্লাই চেইন যদি ২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ২০টি দেশের অর্থনীতিতে যে ক্ষতি হবে তার পরিমাণ ৫০ বিলিয়ন ডলার হতে পারে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প খাত, কাঠ ও আসবাব শিল্প এবং চামড়াশিল্পে ক্ষতির আশঙ্কা করছে জাতিসংঘ।

প্রতিবেদন অনুযায়ী চীনের অর্থনীতি শ্লথ হওয়ায় বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চামড়াশিল্পে। এই শিল্পে দেড় কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বস্ত্র ও আসবাবপত্র শিল্পে সাপ্লাইচেইনে ১০ লাখ ডলার করে মোট ২০ লাখ ডলার ক্ষতি হতে পারে। তবে করোনা ভাইরাসের প্রভাবে চীনের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয় তার ওপর নির্ভর করে অন্য দেশের ক্ষতির পরিমাণ।

চীনের রপ্তানি কমায় সবচেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইইউভুক্ত দেশগুলো যন্ত্রপাতি, গাড়ি ও রাসায়নিকের মধ্যবর্তী পণ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের বড় ধরনের লোকসান হতে পারে।

এছাড়া অন্য যে দেশগুলো ক্ষতির মুখে পড়বে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, বেলারুশ, ব্রাজিল, বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, কোস্টারিকা, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইসরায়েল, মালয়েশিয়া, মেক্সিকো, মরোক্কো, নিউজিল্যন্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সুইজারল্যন্ড, থাইল্যন্ড, তুরস্ক, যুক্তরাজ্য, তিউনিশিয়া, ইউক্রেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ