আন্তর্জাতিক

করোনায় মহামারির ‘কেন্দ্রস্থল’ ইউরোপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় মহামারির ‘কেন্দ্রস্থল’ ইউরোপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় মহামারির ‘কেন্দ্রস্থল’ ইউরোপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। আর ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের (কোভিড-১৯) মহামারির ‘কেন্দ্রস্থল’ ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা দেয় সংস্থাটি। এর আগে সংস্থাটি করোনাভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়।

ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’।

তিনি বলেন, ‘করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।’

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।

ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ