আন্তর্জাতিক

ট্রাম্প করোনায় আক্রান্ত নন: হোয়াইট হাউস

ট্রাম্প করোনায় আক্রান্ত নন: হোয়াইট হাউস
ট্রাম্প করোনায় আক্রান্ত নন: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। শনিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেন, শুক্রবার ট্রাম্পের দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করা হয়েছিল। ফল নেগেটিভ এসেছে, যা আজ (শনিবার) সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছি।

ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্রে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্টের দেহে কোভিড-১৯ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। ব্রাজিলের প্রেসিডেন্টের উপদেষ্টা ফাবিও ওয়েনগার্টেনসহ প্রতিনিধি দলটির কয়েক সদস্যের শরীরে পরে করোনাভাইরাস ধরা পড়ে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে সরাসরি টেলিভিশন সম্প্রচার করা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম নভেল করোনাভাইরাস দেখা দেয়। এরপরে তা ইউরোপে ছড়িয়ে এখন বিশ্বে মহামারী আকারে বিস্তার নিয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে ১৭০১ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ