আন্তর্জাতিক

সৌদির সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ

সৌদির সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ
সৌদির সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ

ইসলামের পবিত্রস্থানগুলো বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস রোধে জোর চেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এএফপি ও আল-আরাবিয়াহর খবরে বলা হয়, মসজিদে শুক্রবারের জুমাসহ দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আপাতত বন্ধ থাকবে। তবে আজান নিয়মিতই দেয়া হবে বলে জানিয়েছে।

মুসল্লিদের বাড়িতে থেকেই নামাজ পড়তে অনুরোধ করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে না।

মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ আল-ইসা বলেন, ইসলামি শরিয়া প্রণিত বিধান অনুসারে এটাই এখন ধর্মীয় দায়িত্ব। এটাই সাধারণ নিয়ম হওয়া উচিত।

আল-ইসা বলেন, যার মুখ থেকে গন্ধ আসছে, ইসলামি শরিয়ায় তাকে জামাতে যেতে না বলা হয়েছে। সেখানে কেউ যদি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন, যাতে অন্যদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম কিছু না।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর নতুন এই সিদ্ধান্ত এসেছে। সৌদিতে এখন পর্যন্ত ১৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু কারও মৃত্যু ঘটেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ