আন্তর্জাতিক

যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল শুক্রবার(২০ মার্চ) থেকে যুক্তরাজ্যে স্কুল, কলেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।

তবে বিশেষ চাহিদাপ্রাপ্ত শিশুদের জন্য কিছু স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করে দেয়া হয়েছে। তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২হাজার৬শ২৬ জন। এই পর্যন্ত যুক্তরাজ্যে ৫৬ হাজার ২শ২১ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৫৩ হাজার ৫শ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ