আন্তর্জাতিক

কানাডায় নাগরিকদের বাড়িভাড়াসহ সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কানাডায় নাগরিকদের বাড়িভাড়াসহ সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
কানাডায় নাগরিকদের বাড়িভাড়াসহ সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলা করা এবং নাগরিকদের সাহস জোগাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, চলমান কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবের কারণে তার সরকার কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্যদশায় পড়তে দেবে না। নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়িভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সব সরকার দেখবে। আমরা কানাডিয়ানদের আর্থিকভাবে সহযোগিতা করব। এদিকে ভাইরাসের সংক্রমণ রোধে অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

করোনা প্রতিরোধের জন্য কানাডা ইতিমধ্যে একাধিক ভূমিকা এবং উদ্যোগ নিয়েছে। এরমধ্যে কানাডায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, বিদেশে আটকে পড়া কানাডিয়ানদের দেশে ফেরায় সহায়তা দিতে ৫ হাজার ডলার প্রদান, দেশে ফেরার পর ১৪ দিন আইসোলেশনে থাকার পরও বেতন-ভাতা প্রদান, কানাডার প্রধান ছয়টি ব্যাংক মর্টগেজের কিস্তি পরিশোধ ছয় মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ, আগামী ৩০ মার্চ পর্যন্ত উপাসনালয়সহ যে কোনো স্থানে ৫০ জনের ঊর্ধ্বে জনসমাগম নিষিদ্ধ, ভাইরাস মোকাবিলায় ১ বিলিয়ন ডলার বরাদ্দ উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছেন চার ব্যক্তি এবং আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। প্রধানমন্ত্রী নিজে ও তার স্ত্রী সোফিয়া, বিরোধী দলের নেতা জাসমিত সিং, টরন্টো মেয়র জন টরি ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ