আন্তর্জাতিক

করোনা আতঙ্কের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

করোনা আতঙ্কের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
করোনা আতঙ্কের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে উত্তর কোরিয়া তাদের ভূখণ্ড থেকে জাপান সাগর লক্ষ্য করে দুটি প্রজেক্টাইল ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রজেক্টাইলগুলো সম্ভবত স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

শনিবার স্থানীয় সময় সকালে উত্তর কোরিয়া পিয়ংইয়ং থেকে এগুলো ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, উত্তরের প্রজেক্টাইল নিক্ষেপের পর পিয়ংইয়ং এ ধরনের আরও কিছু ছোড়ে কিনা তার ওপর নজর রাখছে তারা। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মধ্যে এ ধরনের ঘটনাকে ‘একেবারেই অনুপযুক্ত’ অ্যাখ্যা দিয়েছে সিউল।

দক্ষিণের সেনাবাহিনী জানায়, দুটি প্রজেক্টাইলই ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। পাড়ি দিয়েছিল প্রায় ৪১০ কিলোমিটার পথ। জাপানের কোস্টগার্ড পরে সমুদ্রে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরের জলসীমায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে নিশ্চিত করেছে।

এদিকে উত্তর কোরিয়া আগামী ১০ এপ্রিল তাদের পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশন ডেকেছে। ওই অধিবেশনে প্রায় ৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশটি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নিজেদের সফলতা ও সক্ষমতার প্রমাণ দিতে যাচ্ছে বলেও অনুমান বিশ্লেষকদের।

চলতি মাসের শুরুতেও একটি মহড়ার অংশ হিসেবে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যুক্তরাষ্ট্র ও চীন সে সময় পিয়ংইয়ংকে তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ