আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল, গৃহবন্দি বিশ্বের ১০০ কোটি মানুষ

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল
করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল

করোনার আতঙ্কে কাঁপছে বিশ্ব। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

করোনার ঝড়ে বিশ্বের ৩৫ টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল। এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ইতালিতে মৃতের সংখ্যা ৪৮০০ মানুষের বেশি যা বিশ্বের মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।

বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন্। ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। করোনার প্রভাব পড়েছে আন্তজার্তিক স্পোর্টস ক্যালেন্ডারেও। করোনার প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেইম ২০২০ স্থগিত করা হয়েছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভবিষ্যতে জরুরী পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনে তিনদিনের মত করোনায় আক্রান্তের সংখ্যা শুন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

ফ্রান্স, স্পেন,ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও করোনা তার থাবা বসিয়েছে। ইরানে শনিবার নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যেকোন সুবিধা থেকে পিছিয়ে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। সেখানে করোনা মোকাবেলা করা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ