আন্তর্জাতিক

এবার ২৭ মার্চ পর্যন্ত ‘লকডাউন’ পশ্চিমবঙ্গ

এবার ২৭ মার্চ পর্যন্ত ‘লকডাউন’ পশ্চিমবঙ্গ
এবার ২৭ মার্চ পর্যন্ত ‘লকডাউন’ পশ্চিমবঙ্গ

ভারত জুড়ে নিয়মিত বেড়েই চলছে করোনা ভাইরাসের ভয়াবহতা । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা । এবার করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন করে দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই লকডাউন পরিস্থিতি আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টা থেকে আগামী ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত থাকবে। রাজ্য সরকারের দেওয়া জরুরি বিজ্ঞপ্তি বলা হয়, লকডাউনের সময়ে জরুরি সংকটপূর্ণ পরিসেবা ছাড়া পৌর শহরগুলির বাকি সব কিছু বন্ধ রাখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশের মতো কোভিড-১৯ বিস্তারের প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারত। এ সংক্রমণ এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে খুব শিগগির ভয়াবহ আকার নেবে পরিস্থিতি।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত কয়েক দিনের ব্যবধানে ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে আর একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

আরও পড়ুন: করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৩৯৪ জনের মৃত্যু

শুরুর দিকে ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। এতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন।

প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীনের চেয়েও করোনায় মারা গেছে ইতালিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ