চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা । সে তালিকায় এবার যুক্ত হলো মায়ানমার। দেশটিতে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে।
মায়ানমারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে প্রথমবারের মতো দুইজনের শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরা দুজনেই মায়ানমারের নাগরিক।
তবে খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত ওই দুই নাগরিকের মধ্যে একজন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মায়ানমারে ফিরেছেন অপরজন ব্রিটেন থেকে ফিরেছেন।
করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিল তাদের শরীরেও ভাইরাসটি বাসা বেধেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে মায়নমারেরর এক বিবৃতিতে বলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: