আন্তর্জাতিক

স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেল আরও ৬৮০ জন

স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেল আরও ৬৮০ জন
স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেল আরও ৬৮০ জন

মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেল আরও ৬৮০ জন।

এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জনে। এ ছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯২২ জন। খবর বিবিসি ও আউরোনিউজের।

ফলে এ পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯৪ জন।

বর্তমানে ৩৫ হাজার ২৭৩ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩২ হাজার ৬৩৭ জনের অবস্থা সাধারণ। বাকি ২ হাজার ৬৩৬ জনের অবস্থা গুরুতর; যাদের অধিকংশই আইসিইউতে রয়েছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মাদ্রিদের একটি হাসপাতালের ভিডিওতে দেখা যায়, হাসপাতালে জায়গা না পেয়ে শত শত মানুষ বারান্দায়, ব্যালকনিতে কিংবা হাসপাতাল কক্ষের সামনে শুয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাঁচি-কাশি দিচ্ছেন, অনেকেই অক্সিজেন নিচ্ছেন।

এ ছাড়া আরও শত শত মানুষকে হাসপাতালের ওয়েটিংরুমে অপেক্ষা করতে দেখা যায়, যারা চিকিৎসা নেয়ার জন্য মাদ্রিদের ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। হাসপাতাল কর্মীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কারের নেতা জাভিয়ার গার্সিয়া স্থানীয় দৈনিক এল মুন্ডকে বলেন, হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।

তাদের মধ্যে অনেকেই শয্যা না পেয়ে মেঝেতে অথবা প্ল্যাস্টিকের চেয়ারে ৩০ ঘণ্টার বেশি সময় ধরে বসে আছেন।

উল্লেখ্য, চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সেখানে ভাইরাসটি অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও অন্য দেশে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৯৬ জন। এর মধ্যে ইতালিতেই ৭৪৩ জন।

এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮১০ জনে। এর মধ্যে চীনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৭৭ এবং চীনের বাইরে মারা গেছে ১৫ হাজার ৫৩৩ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬৮ জনসহ আক্রান্ত হয়েছে ৪ লাখ ২১ হাজার ৪১৩ জন।

এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৩৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ জন। এ ছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ২৪২ জন।

বিশ্বজুড়ে বর্তমানে ২ লাখ ৯৪ হাজার ২১৫ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ৮০ হাজার ৯৪৬ জনের অবস্থা সাধারণ। ১৩ হাজার ২৬৯ জন আইসিইউতে রয়েছেন।

এক করোনাভাইরাসই পুরো বিশ্বকে যেন স্তব্ধ করে দিয়েছে। অধিকাংশ দেশেই রাস্তাঘাট, অফিস-আদালত, শপিংমল-মার্কেট, রেস্তোরাঁ-বার ফাঁকা।

ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে পর্যটন নগরীগুলো, বহুদেশে যুদ্ধকালীন জরুরি অবস্থা চলছে। সবার মধ্যে ভয়, আতঙ্ক আর আশঙ্কা।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহানে, এটি প্রায় নিয়ন্ত্রণে চলে এলেও চীনের বাইরে ব্যাপক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এখন পর্যন্ত বিশ্বের ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ