আন্তর্জাতিক

মোজাম্বিকে এক ট্রাকে ৬৪ জনের লাশ উদ্ধার

মোজাম্বিকে এক ট্রাকে ৬৪ জনের লাশ উদ্ধার
মোজাম্বিকে এক ট্রাকে ৬৪ জনের লাশ উদ্ধার

মোজাম্বিকের উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে এক কার্গো কন্টেইনারে ৬৪ জনের লাশ পাওয়া গেছে। এদের সবাই অভিবাসী বলে খবরে বলা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে এসব অবৈধ অভিবাসী নিয়ে যাওয়া হচ্ছিল এবং টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটি আটক করা হয়। সেখানেই ৬৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ট্রাকের ভিতরে এক কার্গো কন্টেইনারে অভিবাসীদের লাশ পাওয়া যায়।

মঙ্গলবার রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, ওই ট্রাকে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র হাসপাতাল কর্মকর্তা এএফপিকে জানায়, ধারণা করা হচ্ছে অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছে।

বেঁচে যাওয়া অভিবাসীরা জানান, তারা ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাচ্ছিল। ইতিমধ্যে ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ