আন্তর্জাতিক

এশিয়া ও ইউরোপের কাছে করোনা সুরক্ষা সরঞ্জাম চাইলেন ট্রাম্প

এশিয়া ও ইউরোপের কাছে করোনা সুরক্ষা সরঞ্জাম চাইলেন ট্রাম্প
এশিয়া ও ইউরোপের কাছে করোনা সুরক্ষা সরঞ্জাম চাইলেন ট্রাম্প

করোনায় টালমাটাল পুরো বিশ্ব। এই মরণব্যাধী সামালতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো। করোনা ঠেকাতে সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রও। আর তাই এশিয়া ও ইউরোপের বন্ধুদেশগুলোর কাছ থেকে করোনা সুরক্ষার মেডিকেল সরঞ্জাম চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক বক্তৃতায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতকে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার অনুরোধ করেন। তিনি বলেন, আমাদের বিদেশি দেশগুলোর উপর নির্ভর করা উচিত নয়। যুক্তরাষ্ট্র অন্যের উপর নির্ভরশীল জাতি হতে চায়।

ট্রাম্প জনসম্মুখে এমন বক্তব্য দিলেও পর্দার আড়ালে হোয়াইট হাউজ প্রশাসন এশিয়া ও ইউরোপের মিত্র দেশগুলোর কাছ থেকে করোনা সুরক্ষা সরঞ্জাম ও করোনা পরীক্ষার কিট চেয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

গত মঙ্গলবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন এর সঙ্গে ফোনে কথা বলেন এবং কোরিয়ার কাছে করোনার মেডিকেল সরঞ্জাম চান।

গত ১৫ মার্চ জার্মানির প্রশাসন জানায়, করোনার সম্ভাব্য ভ্যকাসিন কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা বাতিল করে দিয়েছে।

শুধু এ দুটি দেশই নয় এশিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্র করোনা মেডিকেল সরঞ্জাম চেয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ