আন্তর্জাতিক

আফগানিস্তানের শিখ মন্দিরে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আফগানিস্তানের শিখ মন্দিরে বন্দুকধারীর হামলায় নিহত ৪
আফগানিস্তানের শিখ মন্দিরে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের শোরবাজার এলাকায় একটি শিখ মন্দিরে বন্দুক হামলায় চারজনের প্রাণহানি হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে কয়েকজন বন্দুকধারী মন্দিরে ঢুকে নির্বিচারে গুলি চালায়।

মন্দিরটিতে এখনো আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মন্দিরের ভেতরে ১৫০ জন আটকা আছে বলে জানা গেছে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস।

প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এএফপিকে বলেন, ‘অনেকে মন্দিরের ভেতর আটকা পড়েছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে (নিরাপত্তা বাহিনী)।

বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা গেছে। দুই বছর আগে শিখ সম্প্রদায়ের ওপর বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ