আন্তর্জাতিক

ব্রিটিশ প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

ব্রিটিশ প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত
ব্রিটিশ প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালের দিকে রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনাভাইরাসের হালকা লক্ষণ দেখা দিয়েছে। তবে তিনি সুস্থ আছেন। প্রিন্স চার্লস বর্তমানে স্ত্রী ডাচেস অব কর্নওয়াল-সহ স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বাসায় থেকে কাজ করছিলেন প্রিন্স চার্লস। ডাচেস অব কর্নওয়ালের শরীরও পরীক্ষা করা হয়েছে; তবে তার করোনাভাইরাস ধরা পড়েনি। চিকিৎসক এবং সরকারের পরামর্শে প্রিন্স স্কটল্যান্ডে আইসোলেশনে গেছেন।

বুধবার অ্যাবার্ডিনশায়ারে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা প্রিন্স ও তার স্ত্রীর শরীর পরীক্ষা করেন। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। তবে কার মাধ্যমে তিনি করোনা সংক্রমিত হয়েছেন; সেটি এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ