আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দায় স্বীকার ব্রেন্টনের

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দায় স্বীকার ব্রেন্টনের
ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দায় স্বীকার ব্রেন্টনের

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন ব্রেন্টন টারান্ট।

গত বছরের ওই হামলা নিয়ে দেশটির একটি আদালতে বৃহস্পতিবার তিনি এই দায় স্বীকার করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এতদিন ধরে হামলায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন ২৯ বছর বয়সী ব্রেন্টন। তবে এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

আদালতে একই সঙ্গে আরও ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ও স্বীকার করেন তিনি।

২০১৯ সালের ১৫ মার্চ ফেসবুকে লাইভ দিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালান ব্রেন্টন। জুমার নামাজের সময় চালানো ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তখন সেখানে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিশ্বব্যাপী ওই হামলার প্রতিবাদ ওঠে। সমালোচনার পর দেশে অস্ত্র আইনে পরিবর্তন আনে নিউজিল্যান্ড।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন রয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যেই বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ক্রাইস্টচার্চ হাইকোর্টে দায় স্বীকার করে জবানবন্দি দেন অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন।

আদালত সংশ্লিষ্ট ছাড়া কাউকে শুনানিতে অংশ নিতে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্রেন্টনের আইনজীবী ভিডিও লিংকের মাধ্যমে এতে অংশ নেন। শুধুমাত্র হামলার শিকার দুই মসজিদের একজন প্রতিনিধি এই শুনানিতে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ