আন্তর্জাতিক

মৃত্যুপুরী ইতালি, আরও ৭১২ জনের মৃত্যু

মৃত্যুপুরী ইতালি, আরও ৭১২ জনের মৃত্যু
মৃত্যুপুরী ইতালি, আরও ৭১২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালি। কোনভাবেই থামানো যাচ্ছে না এই মহাবিপর্যয় থেকে। বেড়েই চলেছে মৃত্যু। এরই মধ্যে বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে তাণ্ডব চালিয়ে এখন ভাইরাসটি ব্যাপকভাবে প্রাণ কেড়ে নিচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৮ হাজার ২১৫।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ২২ হাজার।

ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪৫ জনের। এরপর চীনে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭ জনের। এরপর ইরানে ২ হাজার ২৩৪, ফ্রান্সে ১ হাজার ৩৩১, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮২, যুক্তরাজ্যে ৪৭৭সহ বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত রোগীদের প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ