আন্তর্জাতিক

সৌদিতে থুতু ফেলার অভিযোগে আটক, প্রমাণ পেলে শিরশ্ছেদ

সৌদিতে থুতু ফেলার অভিযোগে আটক, প্রমাণ পেলে শিরশ্ছেদ
সৌদিতে থুতু ফেলার অভিযোগে আটক, প্রমাণ পেলে শিরশ্ছেদ

সৌদি আরবে একটি বিপণিবিতানের ট্রলিতে থুতু ফেলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শিরশ্ছেদ করা হতে পারে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইলে শপিং ট্রলিতে অজ্ঞাত ওই ব্যক্তি থুতু ফেলেন। তিনি একসময় কাজটি করলেন, যখন প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক জোর চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার।

জানা গেছে, ওই ব্যক্তিকে আটকের পর নির্দিষ্ট দূরত্বে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কী উদ্দেশ্যে তিনি এমনটি করেছেন, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।

সৌদি অনলাইন ওয়েবসাইট আজেলের খবরে বলা হয়েছে, বিপণিবিতানে থুতু ফেলা সৌদিতে বড় ধরনের অপরাধ। এ ধরনের কাজ ধর্মীয় ও আইনগতভাবে নিন্দনীয়।

তার এই আইন লঙ্ঘনকে সমাজে ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস ছড়িয়ে দেয়া ও জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়ার অপচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাজেই এই অপরাধের সাজা হিসেবে ওই ব্যক্তির শিরশ্ছেদও করা হতে পারে।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত সৌদিতে তিনজনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে এখন পর্যন্ত মোট এক হাজার ১২ জন এতে আক্রান্ত হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২৬৩ জন মানুুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৪ হাজার। আর এ ভাইরাসে বিশ্বব্যাপী ২৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ