আন্তর্জাতিক

ভারতে ধর্মপ্রচারকের কাছ থেকে ২৩ জন সংক্রমিত

ভারতে ধর্মপ্রচারকের কাছ থেকে ২৩ জন সংক্রমিত
ভারতে ধর্মপ্রচারকের কাছ থেকে ২৩ জন সংক্রমিত

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ব্যক্তির কাছ থেকে ২৩ জন সংক্রমিত হয়েছেন। এর জেরে ২০টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৭০ বছর বয়সি বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে মারা যান। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। এই ব্যক্তি এক জন শিখ ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন।

বিবিসি জানায়, মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব ‘হোলা মহল্লা’ উপলক্ষ্যে বলদেব সিং বড়ো ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। বলদেবের মৃত্যুর পর তার ১৯ আত্মীয়ের দেহে পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ৫৫০ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যারা সরাসরি তার সংস্পর্শে এসেছিলেন।

কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে বলে জানান পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যেখানে তিনি থাকতেন তার আশপাশে ১৫টি গ্রাম আমরা এ পর্যন্ত সিল করে দিয়েছি। পাশের জেলার পাঁচটি গ্রামও লকডাউন করা হয়েছে। এতে ৪০ হাজার বাসিন্দা কোয়ারেন্টাইনে চলে গেছেন।

তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাঞ্জাবের ৩৩ জন আক্রান্তের মধ্যে অন্তত ২৩ জনই তার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

গত ১৮ মার্চ মৃত্যু হয় পাঞ্জাবের ঐ ব্যক্তির। পাঞ্জাব প্রশাসন জানিয়েছে, শহিদ ভগৎ সিংহ নগর জেলার বাসিন্দা স্থানীয় একটি গুরুদুয়ারে পুরোহিতের কাজ করতেন।

ভারতে ২১ দিনব্যাপী লকডাউন চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ