আন্তর্জাতিক

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে দেশটির দাবি তারা এই হামলা প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে হয়েছে।

তবে এই হামলায় সৌদির কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি।

এক বিবৃতিতে তিনি জানান, শুনিবার স্থানীয় সময় রাত ১১ টা ২৩ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার জন্য তিনি ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীকে দায়ী করেছেন।

এছাড়া তিনি বলেন, রিয়াদ এবং জিজানে ওই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আছে। রিয়াদের বাসিন্দারা জানান, তারা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদির আল-আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইউএস প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা, ফাইনান্সিয়াল টাইমস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ