আন্তর্জাতিক

করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানির মন্ত্রীর আত্মহত্যা

করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানির মন্ত্রীর আত্মহত্যা
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানির মন্ত্রীর আত্মহত্যা

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে জার্মানির এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। থমাস শেফার নামের ওই মন্ত্রী জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন।

শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করে। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।

ডয়চে ভেলের খবরে বলা হয়, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। করোনা ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে দেখা যায় তাকে।

হেসে প্রদেশের প্রধান ভলকার বুফিয়ের শেফারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখনও বিশ্বাস করে উঠতে পারছি না।

দীর্ঘ ১০ বছর হেসের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেফার। কীভাবে করোনা পরিস্থিতির মোকাবেলা করা যায়, তা নিয়ে দিন-রাত তিনি কাজ করছিলেন বলেও জানান বুফিয়ের।

তিনি বলেন, নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। এই কঠিন সময়ে তার মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ