আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত ৭ লাখ

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত ৭ লাখ
সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত ৭ লাখ

করোনাভাইরাসে সারাবিশ্বে প্রায় ৩৪ হাজার মানুষ মারা গেছে। এ ছাড়া সাত লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ৩৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ১১৯ জন।

তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

ইতিমধ্যে ভাইরাসটি ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতালিতে ১০ হাজার ৭৭৯ জন মারা গেছেন।

এর পর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে স্পেনে ৬ হাজার ৮০৩ জন। তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে চীনে ৩ হাজার ১৮২ জন এবং চতুর্থ সর্বোচ্চ মানুষ মারা গেছে ইরানে দুই হাজার ৬৪০ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। এর পর ইতালিতে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৮৯ জন।

সোমবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। গতকাল রোববার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ