প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে প্রথবারের মতো স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। খবর সিএনএনের।
তিনি বলেন, মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে।
এর আগে রোববার সকালে সিএনএন এর টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ এ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফৌসি মন্তব্য করেছিলেন যে, করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে।
হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ডা. অ্যান্টনি ফৌসির এই মন্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে ট্রাম্প তা স্বীকার করে নেন।
সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার নিয়ম এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণাও দেন ট্রাম্প।