আন্তর্জাতিক

করোনা রোগীদের চিকিৎসা

ইংল্যান্ডে মুসলিম বক্সারের মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব

ইংল্যান্ডে মুসলিম বক্সারের মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব
ইংল্যান্ডে মুসলিম বক্সারের মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে এগিয়ে এসেছেন বহু তারকা ও ক্রীড়াবিদ। খ্যাতিমান বক্সিং লেজেন্ট আমির খানও যোগ দিয়েছেন তাঁদের কাতারে। সাবেক এই লাইট-ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বল্টনে অবস্থিত তাঁর একটি বাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসের (এনএইচএস) হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন। বাড়িটির বর্তমান মূল্য পাঁচ মিলিয়ন ডলার, যা এখন একটি ওয়েডিং ভেন্যু ও আউটলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

৩৩ বছর বয়সী মুসলিম ক্রীড়াবিদ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি জানি এই কঠিন সময়ে মানুষের পক্ষে হাসপাতালে একটি শয্যা পাওয়া কত কঠিন। আমি আমার ৬০ হাজার স্কয়ার ফিটের ৪ তলা ভবনটি ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে তুলে দিতে প্রস্তুত। যেন তারা তা করোনা আক্রান্তদের সেবায় ব্যবহার করতে পারে।

এর আগে লিভারপুলের মুসলিম ফরওয়ার্ড সাডিও মানি করোনা আক্রান্তদের সেবায় সেনেগালকে ৪১ হাজার ডলার দান করেন এবং একজন ব্রিটিশ মুসলিম এই এনএইচএসকে দুই লাখ ডলার দান করেন।/অ্যাবাউটইসলাম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ