আন্তর্জাতিক

স্পেনে লাশের স্তূপ, আজও প্রাণ গেল ৮১২ জনের

স্পেনে লাশের স্তূপ, আজও প্রাণ গেল ৮১২ জনের
স্পেনে লাশের স্তূপ, আজও প্রাণ গেল ৮১২ জনের

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যেন লাশের স্তূপে পরিণত হয়েছে ইউরোপের দেশ স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৮১২ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। রোববারও এই সংখ্যা ছিল ৭৮ হাজার ৭৯৭ জনে। সংক্রমণ বাড়তে থাকায় দেশটি এখন চীনকেও ছাড়িয়ে গেছে; চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৪৭০।

নতুন করে ৮১২ জনের প্রাণহানির পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪০ জনে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার কঠোর ব্যবস্থা নিলেও এর লাগাম টানতে হিমশিম খেতে হচ্ছে।

করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে দেশটির সরকার সোমবার থেকে বেশকিছু বিধি-নিষেধ আরোপ করেছে। এতে বলা হয়েছে, সোমবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশটির অপ্রয়োজনীয় কর্মীরা বাড়িতে অবস্থান করবেন। গত ১৪ মার্চ থেকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

একদিন আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত অন্তত ৮৩২ জনের প্রাণহানি ঘটে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে ইতালি এবং স্পেনে। এই দুই দেশে আক্রান্ত এবং প্রাণহানি করোনার উৎপত্তিস্থল চীনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।/ইউরো নিউজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ