আন্তর্জাতিক

করোনায় প্রথম কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যু

করোনায় প্রথম কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যু
করোনায় প্রথম কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য দিয়েছে।

বৈশ্বিক মহামারীতে আক্রান্ত সেনাদের সংখ্যা বৃদ্ধির খবরের মধ্যে নতুন এ তথ্য এসেছে। নিহত ওই সেনা ছিলেন নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য।-খবর রয়টার্সের

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার তার মৃত্যু হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, আজকের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বেদনাদায়ক দিন। করোনায় প্রথমবারের মতো আজ আমরা কোনো মার্কিন সেনাসদস্যকে হারালাম।

তিনি বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর জন্য বড় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা শোক ও সহানুভূতি জানাচ্ছি।

সোমবার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। নিহত সেনার নাম ডগলাস লিন হিকক বলে জানিয়েছে নিউজার্সি ন্যাশনাল গার্ড।

পেন্টাগন জানিয়েছে, তাদের ৫৬৪ সেনাসদস্য কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ