আন্তর্জাতিক

ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিয়ে দেবে দিল্লি সরকার

ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিয়ে দেবে দিল্লি সরকার
ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিয়ে দেবে দিল্লি সরকার

আগামী দুই থেকে তিন মাস ভাড়াটিয়াদের কাছ থেকে জোর করে বাড়ি ভাড়া আদায় না করার জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেছেন, এই কয়েক মাসের ভাড়া দিতে যদি তারা অসমর্থ হয়, তাহলে তাদের বাড়ি ভাড়া পরিশোধ করবে দিল্লি সরকার। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে নাগরিকদের সাধারণ জীবনযাপন করতে যাতে তাদের বেগ পেতে না হয়, সেজন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। গত রবিবার অনলাইনে এক প্রেস কনফারেন্সে এই প্রতিশ্রুতি দেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি সব বাড়ির মালিকদের অনুরোধ করব, সামনের দুই থেকে তিন মাস ভাড়া আদায়ের জন্য জবরদস্তি করবেন না। দয়া করে কয়েক মাসের জন্য এটা স্থগিত রাখুন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যদি কেউ বাড়ি ভাড়া দিতে অসমর্থ হয় তাহলে সরকার তাদের হয়ে বাড়ি ভাড়া দিয়ে দেবে। এরপরও যদি কোনো বাসাবাড়ির মালিক বাড়ি ভাড়া আদায়ে জবরদস্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে, যোগ করেন কেজরিওয়াল।

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে মোদি সরকার। এ সময় অসহায় লোকদের সহায়তায় সমাজের শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তশালী পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, যদি আপনাদের যথেষ্ট সম্পদ থাকে, তাহলে সেগুলো ব্যবহারের মোক্ষম সময় এখনই। এই সময়ে আমাদের উচিত একে অন্যকে সহায়তা করা। দয়া করে আপনাদের কর্মীদের অভুক্ত রাখবেন না। এই দুর্যোগকালীন সময়ে রাজ্যের অসহায় ও গরিব লোকদের সহায়তায় এগিয়ে এসেছে কেজরিওয়ালের সরকার। অভাবী ও গরিব লোকদের জন্য ৪৬৮টি হাঙ্গার রিলিফ সেন্টার ও ২৩৯টি নাইট শেল্টার চালু করা হয়েছে। দেশজুড়ে লকডাউন ঘোষণায় চরম মানবেতর জীবনযাপন করছে কর্মহারা শ্রমিক ও গরিব লোকেরা। সরকারি প্রতিবেদনে দাবি করা হয়, এই রিলিফ সেন্টার থেকে প্রতিদিন চার লাখের বেশি লোককে দুই বেলা খাওয়াচ্ছে সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ