আন্তর্জাতিক

করোনার মধ্যেই চীনে দাবানল, নিহত ১৯

করোনার মধ্যেই চীনে দাবানল, নিহত ১৯
করোনার মধ্যেই চীনে দাবানল, নিহত ১৯

চীনের শিচুয়ান প্রদেশের একটি জঙ্গলে দাবানলে ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৮ জনই দমকলবাহিনীর সদস্য। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভুমির কর্মীও রয়েছেন।

বনভুমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে।

ঝিচাং নগরীর তথ্য দফতর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে।

সোমবার তিন শতাধিক দমকল কর্মী এবং সাত শত মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়েছিল।/ডিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ