আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে দেখা করা সেই চিকিৎসক করোনায় আক্রান্ত

পুতিনের সঙ্গে দেখা করা সেই চিকিৎসক করোনায় আক্রান্ত
পুতিনের সঙ্গে দেখা করা সেই চিকিৎসক করোনায় আক্রান্ত

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় হাসপাতালগুলো কীভাবে কাজ করছে তাই দেখতে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার তিনি গিয়েছিলেন মস্কোর কম্মুনারকা হাসপাতালে। বিভিন্ন টিভি ফুটেজে দেখা গেছে, সেই হাসপাতালের চিকিৎসক ডেনিস প্রোতসেনকোর সঙ্গে কথা বলছেন পুতিন।

পুতিন ও প্রোতসেনকো যখন খুব কাছাকাছি দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিলেন তখন কেউই মাস্ক বা সুরক্ষা উপকরণ পরে ছিলেন না। তারা পরস্পর হাতও মিলিয়েছিলেন। সেই ডা. প্রোতসেনকো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

প্রোতসেনকো ফেসবুকে লিখেছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। ফলে নিজেকে আইসোলেশনে (অন্যদের থেকে আলাদা) রেখেছি। তবে আমি ভালো আছি।’

এ তথ্য প্রকাশ হওয়ার পরই ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি ভালো আছেন। প্রেসিডেন্টকে সার্বক্ষণিক ভাইরাস ও অন্যান্য রোগ থেকে নিরাপদে রাখার চেষ্টা করা হয়।

অবশ্য কম্মুনারকা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেখতে যাওয়ার আগে পর্যাপ্ত সুরক্ষা উপকরণের সহায়তা নিয়েছিলেন পুতিন। টিভি ফুটেজগুলোতেও তা দেখা গেছে।

গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি প্রেসিডেন্টের সংস্পর্শে আসেননি।

এখন পর্যন্ত রাশিয়ায় প্রায় আড়াই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এমন অবস্থায় জনগণের চলাফেরায় ও সামাজিক মেলামেশায় কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ