আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় স্পেনে ৮৬৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় স্পেনে ৮৬৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় স্পেনে ৮৬৪ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে ৯ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে স্পেনে। আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। ইতালিকে বাদ দিলে ইউরোপের যে কোনো দেশের চেয়ে কোভিড-১৯ ভাইরাসে স্পেনের মৃত্যুর সংখ্যাও বেশি।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে ৮৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

রোগীদের ভিড়ে স্পেনের স্বাস্থ্যব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে গেছে। চিকিৎসাসামগ্রীরও অভাব দেখা দিয়েছে। বুধবার সেই অভাব পূরণে দুটি বিমানে করে সুরক্ষাসরঞ্জাম এসে পৌঁছায়।

ভাইরাসটির প্রতিরোধে দেশটিতে ইতিমধ্যে লকডাউন আরোপ করা হয়েছে। থেমে গেছে অর্থনৈতিক তৎপরতাও।

একটি জরিপে দেখা গেছে, স্পেনের উৎপাদন খাতে ২০১৩ সাল থেকে ব্যাপক অগ্রগতির পর গত মার্চ থেকে তা কমে আসতে শুরু করেছে।

স্পেনের হেলথ ইমারজেন্সির প্রধান ফারনান্দো সিমন বলেন, আমরা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি কিনা, সেটি এখানকার মূল বিষয় নয়। মনে হচ্ছে যেন আমরা তেমন অবস্থায়ই রয়েছি।

কিন্তু সব রোগীর চিকিৎসা ও তাদের হাসপাতালে ভর্তিতে স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে জানান তিনি।

মাদ্রিদের রাস্তা এখন জনশূন্য। নির্মাণকাজে ব্যবহৃত বড় বড় ক্রেনগুলো অলস পড়ে আছে। স্পেনের সব তৎপরতা ও সক্রিয়তা এখন কেবল হাসপাতালমুখী।

সেখানে রোগীদের চিকিৎসায় সক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর্মীরা তাঁবু স্থাপন করছেন আর স্যানিটাইজার স্প্রে করে সব কিছু জীবাণুমুক্ত করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ইঙ্গিত দিয়েছিল যে, ইতালির পথেই এগোচ্ছে স্পেন। সে আশঙ্কাই যেন সত্যি হতে চলেছে। স্পেনে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী মাদ্রিদে।

সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা তিন হাজার ৬০৯ জন। করোনায় সংক্রমিত হয়েছে ২৭ হাজার ৫০৯ জন। করোনায় আক্রান্তদের মৃতদেহ রাখার জন্য মাদ্রিদে তৈরি করা হয়েছে অস্থায়ী মর্গ।

আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা এবং মৃতদেহ সরানোর জন্য নামানো হয়েছে সেনাবাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ