আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ সপ্তাহ বয়সী এক শিশুও রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ২ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ।

বুধবার পর্যন্ত হিসেবে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হয়ে উঠেছে নিউইয়র্ক। সেখানে ১ হাজার ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে থাকা চিকিৎসকদের সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের মজুদ ক্রমেই ফুরিয়ে আসছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলো এসব উপকরণ পেতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত যোগান দেওয়া হবে বলে জানিয়েছে। তার জন্য ১৬ বিলিয়ন ডলার বরাদ্দা রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেডিসডেন্ট মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্ট্রের পরিণতি হতে পারে ইতালির মতো। ইউরোপের দেশ ইতালিতে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ