আন্তর্জাতিক

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে
করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫৯ হাজারের বেশি মানুষ। আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৮ হাজার ৩৯০ জন। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ হাজার ১৫৯ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেইপ্রদেশের উহান শহরে এ ভাইরাসটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের। এদিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে। দেশটিতে দুই লাখ ৭৭ হাজার ১৬১ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৯২ জনে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এখনও ইতালিতে। শুক্রবার পর্যন্ত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৮২৭ জন, আর প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮২ জন।

করোনাভাইরাস সংক্রমণে স্পেনে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ১৯৮ জনে।

ফ্রান্সে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৫০৭ জনের। আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৩৩৮ জন।

ইরানে এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৮৩ জন। তবে এর মধ্যে ১৬ হাজার ৭১১ জন সুস্থ হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ