করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সন্ত্রস্ত পুরো বিশ্ব। ইসরায়েলে্ও প্রাণঘাতি এ ভাইরাস থাবা বসিয়েছে।করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ইসরায়েলের একটি শহরকে লকডাউন করা হয়েছে।এখানে কট্টরপন্থী ইহুদিরা বসবাস করেন।শহরটিতে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, শহরটির নাম বেনি ব্রাক। এটি তেল আবিব শহরের উপকণ্ঠে। শহরটির বাসিন্দারা শুধু জরুরি প্রয়োজনে বাইরে আসতে পারবেন।
ইসরায়েলের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেছেন, দুই লাখ মানুষ বসবাস করে বেনি ব্রাক শহরে। এদের মধ্যে ৪০ শতাংশ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ আশংকা করছেন।
প্রসঙ্গত, ইসরায়েলে সাত হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।/বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: