আন্তর্জাতিক

ভারতের কাশ্মীরে সেনাদের গুলিতে নিহত ২

ভারতের কাশ্মীরে সেনাদের গুলিতে নিহত ২
ভারতের কাশ্মীরে সেনাদের গুলিতে নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য।

সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় কাশ্মীরে ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পুলিশের দাবি, ওই সব হত্যাকাণ্ড বিচ্ছিন্নতাবাদীদের কাজ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীরের কুলগামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনা সদস্যদের বন্দুকযুদ্ধে ওই দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগামে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গত বছরের ৫ আগষ্টে সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত।

তখন থেকেই জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। সেখানকার সব রাজনীতিককে মাসের পর মাস ধরে গৃহবন্দি করে রাখা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ